News71.com
 International
 13 Mar 20, 07:54 PM
 318           
 0
 13 Mar 20, 07:54 PM

স্থগিত ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ॥

স্থগিত ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৩১ মার্চ বলিভিয়ার মাঠে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। অন্যদিকে পেরুর মাঠে খেলার কথা ছিলো ব্রাজিলের। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের সবকটি ম্যাচ স্থগিত থাকবে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিতের অনুরোধ করেছিল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’। তাদের সঙ্গে আলোচনা করে পরদিনই এই ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন