News71.com
 International
 13 Mar 20, 07:55 PM
 298           
 0
 13 Mar 20, 07:55 PM

করোনার প্রভাব॥ সিঙ্গাপুরে জুমার নামাজ বাতিল, বন্ধ মসজিদও

করোনার প্রভাব॥ সিঙ্গাপুরে জুমার নামাজ বাতিল, বন্ধ মসজিদও

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের প্রায় ১১৫টি দেশের মানুষ। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেশ কিছু সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর মধ্যে গণজমায়েত আপাতত এড়িয়তে যাওয়ার কথা বলেছেন তারা। এ কারণে সিঙ্গাপুরে শুক্রবারের জুমার নামাজের জামাত অস্থায়ীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। আর ধর্মীয় মাহফিলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরের একটি মসজিদের অনুষ্ঠান থেকে করোনাভাইরাস বিস্তারের ঘটনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রী পেটালিং মসজিদের চার দিনের মাহফিলে বিভিন্ন দেশ থেকে এক লাখের বেশি লোকের জমায়েত ঘটেছে। সেখানে অংশ নেয়া অন্তত চারজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে দুজন সিঙ্গাপুর ও একজন দুবাই থেকে আসা। মালয়েশীয় এখন পাঁচ হাজার নাগরিকের করোনাভাইরাস পরীক্ষার চেষ্টা চালাচ্ছে। তারা সবাই ওই মাহফিলে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসকে ব্যাপকবিস্তৃত বলে আখ্যায়িত করলে শুক্রবারের জুমার নামাজের জামাত স্থগিত করা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন