News71.com
 International
 13 Mar 20, 07:56 PM
 298           
 0
 13 Mar 20, 07:56 PM

তুরস্কে ৯০ হাজার মসজিদে জীবাণুমুক্ত স্প্রে॥

তুরস্কে ৯০ হাজার মসজিদে জীবাণুমুক্ত স্প্রে॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে বিশাল এক কর্মসূচি হাতে নিয়েছে এরদোগান সরকার। গতকাল বৃহস্পতিবার তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটিতে জুমার নামাজের জন্য জীবাণুমুক্তকরণ স্প্রে করে প্রস্তুত করা হয়েছে ৯০ হাজার মসজিদ। আনাদোলু এজেন্সি, মিল্লিয়াত বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম জানান, তুরস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদ স্প্রের এই কাজটিও একটি সতর্কতামূলক পদক্ষেপ। তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী আরবাশ আহমেদ হামদী আকাশাকি মসজিদে জুমার নামাজ পড়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ করেছে তুরস্ক। এপ্রিল মাসের শেষ পর্যন্ত শ্রোতা ছাড়াই ক্রীড়া-প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তুরস্কে মাত্র একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন