News71.com
 International
 14 Mar 20, 10:32 PM
 279           
 0
 14 Mar 20, 10:32 PM

এবার করোনায় প্রাণ গেল ইরানি জেনারেলের॥

এবার করোনায় প্রাণ গেল ইরানি জেনারেলের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত ইরানে ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে জানা গেছে করোনায় আক্রান্ত হয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লেফটেন্যান্ট জেনারেল নাসের শা’বানির মৃত্যু হয়েছে।   শুক্রবার (১৩ মার্চ) তার মৃত্যু হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। নাসের শা’বানি গত ৩৭ বছর ধরে আইআরজিসি’র সদস্য ছিলেন। এছাড়া দেশটির অভিজাত সামরিক বাহিনী এলিট মিলিটারি ফোর্সের বেশ কয়েকটি উর্ধ্বতন পদ ও কমান্ডারেরও দায়িত্ব পালন করেছেন তিনি।প্রাণঘাতী করোনাভাইরাসে এরইমধ্যে ইরানের বেশ কয়েকজন নামি নেতার মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা আল খামেনির দু’জন ঘনিষ্ঠ সহযোগীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রথম ডেপুটি ইস’হাক জাহাঙ্গিরি ও দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্যও করোনায় আক্রান্ত। ইরান সরকারের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত দেশটির প্রায় ১১ হাজার ৩৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হওয়া ৩ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন