News71.com
 International
 14 Mar 20, 11:17 PM
 307           
 0
 14 Mar 20, 11:17 PM

করোনা মোকাবিলায় রবিবার ‘প্রার্থনা দিবস’ ঘোষণা করল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

করোনা মোকাবিলায় রবিবার ‘প্রার্থনা দিবস’ ঘোষণা করল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় রোববার যুক্তরাষ্ট্রে জাতীয় প্রার্থনা দিবস পালনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এ আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।আজ শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘আমি সসম্মানে রোববার, ১৫ মার্চকে জাতীয় প্রার্থনা দিবস ঘোষণা করছি। ইতিহাস অনুসারে আমরা এমন এক দেশ, যারা এমন পরিস্থিতিতে সুরক্ষা ও শক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে যাই।’আরেক টুইটে তিনি বলেন, ‘যে যেখানেই থাকেন, সবাই বিশ্বাস করে প্রার্থনায় অংশ নিন। একসঙ্গে আমরা সহজেই জয়ী হবো!’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন