News71.com
 International
 15 Mar 20, 06:34 PM
 318           
 0
 15 Mar 20, 06:34 PM

এবার করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোয়া গোমেজ ।।

এবার করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোয়া গোমেজ ।।

 

নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষায় এবার ‘পজিটিভ’ হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোয়া গোমেজ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, বেগোয়া ‘ভালো’ আছেন। তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি, প্রধানমন্ত্রী কার্যালয় মনক্লোয়া প্যালেসেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এর আগে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডো। করনোভাইরাসের আক্রমণে ইউরোপের অবস্থা জেরবার। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় ইতালি, ফ্রান্সের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। এই জরুরি অবস্থা জারি থাকবে ১৪ দিন পর্যন্ত। সবশেষ খবর অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। মারা গেছেন ২০০ জন, বিপরীতে চিকিৎসা শেষে সেরে উঠেছেন ৫১৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন