News71.com
 International
 16 Mar 20, 11:28 AM
 264           
 0
 16 Mar 20, 11:28 AM

ইতালিতে ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু।।

ইতালিতে ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতালিতে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত দেশটির সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল লোম্বারদিয়া।

১৫ মার্চ, রবিবার লোম্বারদিয়া অঞ্চলে একদিনেই মৃত্যু হয়েছে ২৫২ জনের। সব মিলিয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। যা অন্য যেকোনো দিনের মৃত্যু সংখ্যার থেকে বেশি। এনিয়ে ইতালিতে এই ভাইরাসের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮০৯ জন।

রবিবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৯০ জন আর মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। এর মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত দুই হাজার ৩২৫ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন