News71.com
 International
 16 Mar 20, 11:31 AM
 276           
 0
 16 Mar 20, 11:31 AM

সার্কভুক্ত অঞ্চলে ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব নরেন্দ্র মোদির।।

সার্কভুক্ত অঞ্চলে ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব নরেন্দ্র মোদির।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সার্কভুক্ত অঞ্চলে ১০ মিলিয়ন ডলার সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদি এই প্রস্তাব দেন। তিনি কোভিড-১৯ জরুরি তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন।

 

প্রধানমন্ত্রী মোদি আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক বাড়াতে সার্কভুক্ত দেশগুলোর চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠনের আহ্বান জানান যারা দ্রুত যে কোনো ভয়ংকর রোগে সাড়া দেবে। সার্কভুক্ত দেশগুলোর নেতারা ভারতের প্রস্তাবকে স্বাগত জানান।

 

সার্কের নেতাদের প্রধানমন্ত্রী মোদি বলেন, ভয় পাবেন না, রোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হুর মহামারি হিসেবে স্বীকৃতি দেওয়া ঐ রোগ ঠেকাতে ভারত কী কী ব্যবস্থা নিচ্ছে তাও তুলে ধরেন তিনি।

 

আগামী পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, আমরা একটি র্যাপিড রেসপন্স টিম তৈরি করছি। তাতে চিকিৎসক, বিশেষজ্ঞরা থাকবেন। থাকবে পরীক্ষার কিট, ওষুধপত্র এবং অন্যান্য সরঞ্জামও। আপনাদের প্রয়োজন পড়লে তাদের পাঠানো হবে।

 

এ নিয়ে অনলাইন প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন তিনি। সবাই একজোট হয়ে ভবিষ্যতের লক্ষ্যে গবেষণা চালানোর প্রস্তাব দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথা এটাই প্রথম বা এটাই শেষ মহামারি নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন