News71.com
 International
 17 Mar 20, 06:33 PM
 254           
 0
 17 Mar 20, 06:33 PM

করোনার বিপক্ষে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।।

করোনার বিপক্ষে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া ‘করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধরত’ ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। করোনাভাইরাসের কারণে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করে এমন বিবৃতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ মঙ্গলবার দুপুর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা কার্যকর হবে বলে সংবাদ প্রকাশ করেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

জাতির উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে ফ্রান্সে করোনাভাইরাস মহামারি রূপ ধারণ করেছে। এতে আমাদের স্বাস্থ্য খাতে বিপর্যয় দেখা দিয়েছে। আমরা এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে রয়েছি এবং এজন্য আমাদের সাধারণ সংহতি প্রয়োজন।’

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে নাগরিকদের চলাচল আরও সীমিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে আগামী ১৫ দিনের জন্য চিকিৎসা সেবা ও খাদ্য সংগ্রহ ছাড়া বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে। কেউ যদি এই আইন অমান্য করে তবে দেশের আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন