News71.com
 International
 18 Mar 20, 12:32 PM
 266           
 0
 18 Mar 20, 12:32 PM

করোনায় বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৭ হাজারের অধিক।।

করোনায় বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৭ হাজারের অধিক।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজারের ৬০০ এর বেশি। এছাড়া চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছে আরো প্রায় ৮০ হাজার মানুষ।

 

উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবেই এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এর মধ্যে ৩ হাজার ২২৬ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৬৮৮ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৭৪৯ জন।

 

এতসব দুঃসংবাদের মধ্যে আশার খবর হলো, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিনের (প্রতিষেধক) কার্যকারিতা পরীক্ষা করা শুরু হয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে একটি রিসার্চ ইনস্টিটিউটে চার রোগীর মধ্যে ঐ প্রতিষেধকের কার্যকারিতা পরীক্ষা শুরু হয়। করোনা ভাইরাসের জেনেটিক কোড থেকে প্রতিষেধকটি তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, এ পরীক্ষার ফলাফলে প্রতিষেধকটির কার্যকারিতার প্রমাণ মিললেও সেটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হতে আরো ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন