
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা পরিস্থিতির কথা চিন্তা করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অফিস টাইম এক ঘণ্টা কমিয়ে দিয়েছে।আগামীকাল (১৯ মার্চ) থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি অফিস টাইম নির্ধারণ করা হয়েছে। আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিলো।শুধু তাই নয়, কেউ অসুস্থ বোধ করলে অনলাইনে আবেদন করলে মেডিকেল লিভ মঞ্জুর করার কথা জানানো হয়েছে।সরকারি নির্দেশনা মোতাবেক, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মদিবস হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মনে করেন তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে বা অসুস্থ বোধ করছেন তবে তারা চলে যেতে পারবেন।বুধবার রাত পর্যন্ত ভারতের মোট ১৫২ জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৯ জন। দেশটিতে করোনায় আক্রন্ত হয়ে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন।