News71.com
 International
 18 Mar 20, 09:53 PM
 278           
 0
 18 Mar 20, 09:53 PM

করোনার প্রভাবে বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রিতে অর্থনৈতিক হুমকি!

করোনার প্রভাবে বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রিতে অর্থনৈতিক হুমকি!

আন্তর্জাতিক ডেস্কঃ পুরোবিশ্ব এখন যেন থমকে আছে করোনা ভাইরাস আতঙ্কে। প্রভাবশালী দেশগুলোতে এই আক্রান্তের সংখ্যা বেশি। সেই প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি। ধীরে ধীরে বন্ধ হচ্ছে জনসমাগম হওয়া জায়গাগুলো। তাই বিশ্ব বিনোদন জগতে এখন থমথমে অবস্থা। সিনেমার ইন্ডাস্ট্রিতে এই প্রভাব পড়েছে প্রকটভাবে। আটকে আছে কয়েক হাজার কোটি টাকা। অনেকে এরইমধ্যে গুনছেন ক্ষতির হিসেব। কারণ হল বন্ধ ও শুটিং স্থগিত। তারকাদের অনেকেই আক্রান্ত হয়েছেন, আবার অনেকে রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। সবকিছু মিলিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির অর্থনৈতিক অবস্থা এখন হুমকির মুখে। বিশেষ করে হলিউড ও বলিউডে এই আতঙ্কে ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি অর্থ। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার কোটি রুপি।

কেরেলা, জম্মু-কাশ্মির, দিল্লি, কর্নাটক ও মুম্বাইয়ে শুক্রবার থেকে বন্ধ শপিংমল, জিম ও সিনেমা হল। দিল্লিতে ১৫০টি সিনেমা হল রয়েছে, সরকারের নির্দেশে ৩১ মার্চ পর্যন্ত তা বন্ধ থাকবে। সকলেই লোকসানের মুখ দেখছেন, কারণ যদি সিনেমা হল না চলে তবুও বেতন ও ইলেক্ট্রিক বিল দিতে হবে। অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই ছবির মুক্তির দিন পিছিয়ে যায়। এই আতঙ্কের মধ্যেই মুক্তি পেয়েছে ইরফান খান, কারিনা কাপুর, রাধিকা মদন অভিনীত ‘অংরেজি মিডিয়াম’। কিন্তু সব সিনেমা হলগুলো বন্ধ থাকায় চলচ্চিত্র নির্মাতারা ছবিটি ফের মুক্তি দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন। এরইমধ্যে সিনেমা হলে দর্শকদের সংখ্যা গভীরভাবে হ্রাস পেয়েছে ও যে ছবিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তা হল টাইগার শ্রফের ‘বাঘি থ্রি’। মুম্বাইয়ের চলচ্চিত্র পরিবেশক রাজেশ থাদানি বলেন, ‘৪০ থেকে ৫০ শতাংশ ব্যবসার ক্ষতি হয়েছে বা তারও বেশি।

দিল্লি, কেরেলা ও জম্মু-কাশ্মিরেও সিনেমা হলগুলো বন্ধ পড়ে রয়েছে। বড় বড় সিনেমাগুলোর মুক্তি পিছিয়ে গেছে। ‘বাঘি থ্রি’ এর লোকসান হয়েছে ১০ শতাংশ।’ বক্স অফিস ইন্ডিয়ার মতে, মুক্তি পাওয়া ছবি মুখ থুবড়ে পড়া, বেশকিছু ছবির মুক্তি আটকে থাকা এবং বহু ছবির শুটিং বন্ধ হওয়া, সব মিলিয়ে বলিউড ইন্ডাস্ট্রির ৮০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এমন অবস্থা দেখে চিন্তার ভাজ পড়েছে নির্মাতাদের কপালে। কতদিন এ রকম পরিস্থিতি থাকবে, তা নিয়ে চিন্তায় পুরো বলিউড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন