News71.com
 International
 18 Mar 20, 10:10 PM
 297           
 0
 18 Mar 20, 10:10 PM

করোনা মোকাবিলায় এডিবির সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ ঘোষণা।।

করোনা মোকাবিলায় এডিবির সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ ঘোষণা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যাপক মৃত্যুর হুমকি নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীন, ইতালি, ইরান, স্পেনসহ কিছু কিছু দেশ ও অঞ্চলে এর প্রকোপে মৃত আর আক্রান্তের মাত্রা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। আগামীতে বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাস এরকম মারাত্মক হয়ে উঠতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

ঠিক এ সময়েই করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৬৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৯০০ কোটি টাকা) ঋণ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি’র সদস্যভূক্ত ৬৮টি দেশ এই সহজ শর্তের ঋণ ব্যবহার করতে পারবে। কনসেশনাল এ ঋণে সুদের হার হবে ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের করোনা ভাইরাস মোকাবিলায় এই ঋণ ব্যবহার করা হবে বলে জানায় এডিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন