News71.com
 International
 19 Mar 20, 10:46 AM
 263           
 0
 19 Mar 20, 10:46 AM

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলতে আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী॥

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলতে আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের ওপর থেকে সকল মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান করেছেন। তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়লে পাকিস্তানে দুর্যোগ সামাল দেয়া আয়ত্বের বাইরে চলে যেতে পারে এবং শুধু পাকিস্তান নয়, করোনাভাইরাস যে কোনো দেশের অর্থনীতিকে তছনছ করে দিতে পারে। ইমরান খান আরও বলেন, আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা জরুরি। কারণ আমাদের সম্পদের অভাব রয়েছে।

ইমরান খান বলেন, আন্তর্জাতিক বিশ্বঋণ মওকুফের উদ্যোগ নিচ্ছে। কিন্তু আমাদের মত দেশগুলোকে অন্তত সঙ্গে নিয়ে চলা উচিত। ইমরান খান ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেয়ার আহবান জানিয়ে বলেন, দেশটি করোনাভাইরাসের মোকাবেলা করছে, দেশটিতে এখন ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। তাই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন