News71.com
 International
 19 Mar 20, 06:58 PM
 290           
 0
 19 Mar 20, 06:58 PM

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার॥

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬১ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ১৯ হাজার ৮৭ জন মানুষ। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৬৭৩ জন। আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে ভাইরাসটির শনাক্তস্থল চীনেই মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন। দেশটির মূল ভূখণ্ডে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯২৮ জন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। সেখানে গতকাল ১৮ মার্চ, বুধবার একদিনেই ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন। এদের মধ্যে ৪ হাজার ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ১৩৫ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৬১। এদের মধ্যে সুস্থ হয়ে পাঁচ হাজার ৭১০ জন বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া স্পেনে মৃত্যু হয়েছে ৬৩৮ জন ব্যক্তির। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৬৯। গত ২৪ ঘণ্টায় ইরানে ১৪৭, স্পেনে ১০৫, ফ্রান্সে ৮৯, যুক্তরাষ্ট্রে ৪২ এবং যুক্তরাজ্য ৩৩ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর একদিনেই যুক্তরাষ্ট্র, জার্মানি ও স্পেনে প্রায় তিন হাজার মানুষ নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন