News71.com
 International
 20 Mar 20, 11:20 AM
 278           
 0
 20 Mar 20, 11:20 AM

২২মার্চ ভারত জুড়ে ১৪ ঘন্টার ‘জনতা কারফিউ’ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী॥

২২মার্চ ভারত জুড়ে ১৪ ঘন্টার ‘জনতা কারফিউ’ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ১৪ ঘন্টার ‘জনতা কারফিউ’ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন, ভারতে আগামী রবিবার (২২ মার্চ) সকাল ৭টা হতে রাত ৯ পর্যন্ত এই ‘জনতা কারফিউ’ জারি হবে। এই সময় প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে না যেতে অনুরোধ করেন। তবে জরুরি সেবার কাজে যারা নিয়োজিত আছে শুধুমাত্র তারাই বাড়ীর বাহিরে যেতে পারবেন। মোদী আরও বলেন, আপনার নির্ভয়ে থাকুন, আমাদের পর্যাপ্ত মজুদ আছে। ‘করোনা ভাইরাস আতঙ্কে অতিরিক্ত মজুতদারি করবেন না। কেউ অফিসে আসতে না পারলে তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবেন না, মানবিক আচরণ করুন। করোনা ভাইরাসে যে কয়টি দেশ আক্রান্ত হয়েছে, দুটি বিশ্বযুদ্ধেও এতো দেশ আক্রান্ত হয়নি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে চাই। আমাকে কয়েক সপ্তাহ সময় দিন। করোনাভাইরাস সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ভারতে এর প্রভাব পড়বে না তা ভাবা ভুল। ইতিমধ্যে ভারতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে দেড়শোরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চারজন। এই মহামারি ঠেকাতে নিজের কর্তব্য নিজেই পালন করতে হবে। নিজেদের সচেতন হতে হবে, অপরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে হবে। সকলকে সুস্থ রাখার জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে হবে। দেশটির সরকার যাদের বয়স ৬০ থেকে ৬৫ বছর তাদের ঘরে থাকার কথা বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন