News71.com
 International
 20 Mar 20, 10:13 PM
 239           
 0
 20 Mar 20, 10:13 PM

করোনা: শ্রীলঙ্কায় সংসদ নির্বাচন স্থগিত।। কারফিউ জারি

করোনা: শ্রীলঙ্কায় সংসদ নির্বাচন স্থগিত।। কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের ১৮২টি দেশ। এর মধ্যে শ্রীলঙ্কায় ৬৬ জন করোনা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদিকে করোনা সংক্রমণের মুখে আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন স্থগিত করেছে শ্রীলঙ্কা। এছাড়া শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউও জারি করেছে দ্বীপরাষ্ট্রটি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্রুত হওয়ায় নির্বাচন কমিশনার আসন্ন ওই নির্বাচন স্থগিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন