News71.com
 International
 20 Mar 20, 10:14 PM
 272           
 0
 20 Mar 20, 10:14 PM

করোনায় বন্ধ আয়ারল্যান্ডের সব পানশালা।।

করোনায় বন্ধ আয়ারল্যান্ডের সব পানশালা।।

আন্তর্জাতিক ডেস্কঃ বছরের মার্চ থেকে জুলাই পুরো আয়ারল্যান্ড জুড়ে পর্যটকে থাকে মুখরিত। তবে এবারের মার্চ থেকে চিত্রটা পুরোই ভিন্ন। মরণঘাতী করোনা ভাইরাসের কারণে নিস্তব্ধতায় ছেয়ে গেছে এ দেশটিকেও। সব পানশালা বন্ধ করে দেয়ায় প্রভাব পড়েছে অন্যান্য পেশাজীবীদের উপরেও।দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের গলওয়ে, যেখানে সবসময়ই আনাগোনা থাকতো ভ্রমণপ্রেমী মানুষের, এখন সেখানে সুনসান নীরবতা। করোনা ভাইরাসের কারণে আতঙ্কের পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে মারাত্মক মন্দাভাব।এক বাংলাদেশি প্রবাসী বলেন, করোনা ভাইরাস ইউরোপে ভয়ঙ্কর রূপ ধারণ করার কারণে ব্যবসা-বাণিজ্য লকডাউন হয়ে পড়েছে। আমরা খুবই উদ্বিগ্ন। ব্যস্ত শহরগুলোর রাস্তাঘাটও প্রায় জনমানব শূণ্য। আয়ারল্যান্ডে ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে বিপুল সংখ্যক বাংলাদেশি। তবে যাত্রী না থাকায় শূন্য হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের।বাংলাদেশি এক ট্যাক্সি চালক বলেন, করোনা ভাইরাসের কারণে ট্যাক্সি ব্যবসা খুবই খারাপ। রাস্তাঘাটে কোনো মানুষজন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন