News71.com
 International
 21 Mar 20, 10:59 AM
 261           
 0
 21 Mar 20, 10:59 AM

করোনার কারনে ছয় মাস বিনামূল্যে রেশন পাবেন পশ্চিমবঙ্গের সাড়ে সাত কোটি মানুষ॥

করোনার কারনে ছয় মাস বিনামূল্যে রেশন পাবেন পশ্চিমবঙ্গের সাড়ে সাত কোটি মানুষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ করনা ভাইরাস সংকট মোকাবেলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের নেয়া বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেও তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ছয় মাস রাজ্য সরকার দু টাকা কেজি চাল তারা রেশনে সাড়ে সাত কোটি মানুষকে দিতেন সেটি বিনামূল্যে তার সরকার বরাদ্দ করছে। একই সঙ্গে এই দুর্যোগ মোকাবেলায় স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ড হিসেবে একটি ত্রান তহবিল গঠনের ঘোষণা দেন। সোমবার থেকে রাজ্য সরকারের ওয়েবসাইটে এই রিলিফ ফান্ডে যে কেউ প্রাণ হিসেবে দান করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকারের কাছে এই ধরনের সমস্যা প্রথম রাজ্যে এই ধরনের ভাইরাস মোকাবেলায় কোনো পরিকাঠামো নেই এত আগে এই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের অবগত করেনি ফলে আমরা আগে থেকে কোন ব্যবস্থা করতে পারিনি। এখন তড়িঘড়ি করে তার ভাষায় যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, রাজ্যে আটশো আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক শনিবারের মধ্যেই বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার বেশ কিছু সংস্থাকে তিনদিন আগে বরাদ্দ দিয়েছে। শনিবার থেকেই বাজারে সহজলভ্য হবে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন