News71.com
 International
 22 Mar 20, 01:09 PM
 263           
 0
 22 Mar 20, 01:09 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৮৪ জনের মৃত্যু॥

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৮৪ জনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় হাইড্রো ক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ এক সাথে সেবন করলে আক্রান্ত রোগীরা সেরে উঠবেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বব্যাপী এই ওষুধের উৎপাদন ও যোগানের উপর নির্ভর করছে এই রোগ নিয়ন্ত্রণ। এদিকে, গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪০ জন। নতুন করে আক্রান্ত হয়েছে সাত হাজারের বেশি মানুষ। কোভিড নাইটিন করোনা ভাইরাসে বেসামাল পুরো বিশ্ব। প্রতি মুহূর্তে আতঙ্কে মানুষ। এমন পরিস্থিতিতে শনিবার চিকিৎসা ব্যবস্থায় আশার বাণী শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি সুখবর দেন। নিউইয়র্কের জনস্বাস্থ্য ও সংক্রমক রোগ বিশেষজ্ঞ ডা. লিনিয়া আহমেদ কিকি জানান, বিশ্বব্যাপী এই ওষুধ দুটির উৎপাদন ও যোগান এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিড নাইটিন ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সারা বিশ্বে করোনা ভাইরাসে তিন লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তের হাজার। এক দিনেই নতুনভাবে আক্রান্ত হয়েছেন ঊনত্রিশ হাজার আর মৃত্যু হয়েছে ১৬শ’ মানুষের। তবে এ পর্যন্ত এক লাখ আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন