
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ে প্রথম সারিতে লড়াই করা ইতালির চিকিৎসকরা এক বিশেষ ধরণের হেলমেট ব্যবহার করছেন। যার নাম দেওয়া হয়েছে ‘বাবল হেলমেট’। রোগীদের শ্বাস-প্রশ্বাসে সহায়তার প্রয়োজনে এটি ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত শেষ স্টেজের রোগীদের ক্ষেত্রে ইতালির চিকিৎসকরা যে বাবল হেলমেট ব্যবহার করেছেন তাতে তারা সহজভাবে শ্বাস নিতে পারবেন। একই সঙ্গে গুরুতর রোগীদের সুস্থতা এবং বেঁচে থাকার হারকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই হেলমেট। হেলমেটটিতে রয়েছে একটি স্বচ্ছ পর্দা। এয়ার টাইট হেলমেট রোগীদের সহজে শ্বাস নিতে সাহায্য করবে। এতে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াবে।
এর মধ্যে ভেন্টিলেটর মেশিনটি এমনভাবে ব্যবহার করে হয়েছে যা রোগীদের ফুসফুস খুব সহজে অক্সিজেন পাবে। শরীর থেকে কার্বন ডাই-অক্সাইড সরিয়ে শ্বাসকে সহজ করে তুলবে। ২০১৬ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ‘একচুয়াল রেসপাইরেটরি ডিসট্রেস সিন্ড্রোম’ (এআরডিএস) আক্রান্ত রোগীদের উপর এই পরীক্ষা চালিয়ে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন দেখেছেন। তারা ৮৩ জন রোগীকে দুটি দলে বিভক্ত করে অর্ধেককে বাবল হেলমেট দিয়েছিলেন। বাকিদের মুখের উপর স্ট্র্যাপযুক্ত মাস্ক ছিল। আর নাক, মুখ এবং চিবুক ঢাকার জন্য ছিল স্ট্যান্ডার্ড মাস্ক। এতে হেলমেট ব্যবহারকারী রোগীদের বিশেষ উন্নতি লক্ষ করেন বিশেষজ্ঞরা।