
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেভে পাঁচ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির ভূত্বাত্তিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল রাজধানীর উত্তরাঞ্চলে। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল। আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন স্থানীয়রা। তবে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।