News71.com
 International
 22 Mar 20, 10:10 PM
 278           
 0
 22 Mar 20, 10:10 PM

আজ মধ্যরাত থেকেই দিল্লি জুড়ে জারি হচ্ছে ১৪৪ ধারা॥

আজ মধ্যরাত থেকেই দিল্লি জুড়ে জারি হচ্ছে ১৪৪ ধারা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে রাজধানী দিল্লিতে। এরপর থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। আগেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন যে প্রয়োজনে লকডাউন করা হতে পারে। এবার সেই দিল্লিতেই জারি হল ১৪৪ ধারা। রবিবারই সেই কার্ফুর কথা ঘোষণা করা হল। রবিবার সকাল থেকেই দেশ জুড়ে চলছে জনতা কার্ফু। রবিবার রাত ৯টা পর্যন্ত সেই কার্ফু জারি থাকবে। এরপরই অর্থাথ রবিবার মধ্যরাত থেকেই ১৪৪ ধারা জারি হয়ে যাবে দিল্লিতে। জারি থাকবে ৩১ মার্চ পর্যন্ত। এদিকে, আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতা লক ডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জানা যাচ্ছে, আজ রবিবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব সচিব সহ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন বৈঠক করেন সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়। সেখানেই দ্রুত কলকাতা লক ডাউনের প্রস্তাব দেওয়া হয়।

শুধু কলকাতা নয়, করোনা ভাইরাস ঠেকাতে গোটা দেশের ৭৫ টি জেলায় লক ডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যে গুজরাত, রাজস্থান, পঞ্জাব এবং ওডিশা সহ একাধিক রাজ্যে লক ডাউন করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা সহ বেশ কিছু পুর এলাকায় দ্রুত লক ডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সেই মতো কলকাতা সহ রাজ্যের পুর এলাকাগুলিতে লক ডাউনের নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামীকাল সোমবার বিকেলের পর থেকে এই লক ডাউন জারির নির্দেশ জারি করা হবে। সকাল থেকে সমস্ত কিছু খোলা থাকবে। সেই সময় কয়েকদিনের রসদ জোগাড় করে নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এরপর বিকেলের দিকে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা। তবে সমস্ত অত্যাবশকীয় পণ্যের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। কলকাতা সহ পুর এলাকাগুলিতে ২৭ মার্চ পর্যন্ত থাকবে সেই লকডাউন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন