News71.com
 International
 22 Mar 20, 10:20 PM
 298           
 0
 22 Mar 20, 10:20 PM

ইতালি থেকে ভারতীয় ছাত্রদের নিয়ে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান॥

ইতালি থেকে ভারতীয় ছাত্রদের নিয়ে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে পড়াশোনা করা ভারতীয় ছাত্রদের নিয়ে বিশেষ এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছল দিল্লিতে৷ রবিবার সকালেই এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমানে দিল্লির ইন্দিরা গান্ধি বিমান বন্দরে এসে পৌঁছয়৷ বিমানে ছিলেন ২৬৩ জন ভারতীয় ছাত্র৷ শনিবার সন্ধ্যায় রোম থেকে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান টেক-অফ করেছিল৷ এদিন সকালে ৯.১৫টা নাগাদ দিল্লিতে এসে পৌঁছয়৷ ২৬৩ জন ছাত্রকে বিশেষ পর্যবেক্ষেণে জন্য মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে৷ দিল্লি বিমানবন্দের ইমিগ্রেশন ও থার্মাল স্ক্যানিয়ের পর তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হবে৷ রোম থেকে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান ছাড়ার পর ইতালিতে ভারতীয় দূতাবাসের তরফে টুইটারে ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘২৬৩ জন ভারতীয় শিক্ষার্থী এবং সহানুভূতিশীল মামলাগুলি নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের আমাদের প্রতিশ্রুতি পূরণ করে রোম থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের মাধ্যমে ভারতে যাত্রা করেছে৷ আন্তরিকভাবে এয়ার ইন্ডিয়া এবং ইটালিয়ান কর্তৃপক্ষের কাছে হাত মিলিয়েছে৷’

বুধবার ইতালিতে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় প্রায় ৩০০ জন ভারতীয় ছাত্রকে দেশে ফেরানোর ব্যবস্থা করে৷ দূতাবাসের তরফে জানানো হয়েছিল, আমরা লিমিটেড রিসোর্সের মধ্যে সব রকম চেষ্টা করব৷ ইতালিতে লক-ডাউন হওয়া সত্ত্বেও রোম ও তার পার্শ্ববর্তী জায়গা থেকে প্রায় ৩০০ জন ভারতীয় ছাত্রকে দেশের ফেরানোর ব্যবস্থা করব৷ এদের প্রত্যোকে টেস্ট করানো হয়েছে এবং রিপোর্ট এখনও হাতে আসেনি৷’ চিনের উইয়ান প্রদেশে করোনা নামক এই মারণ ভাইরাসে প্রথম দেখা মিললেও ধীরে ধীরে তা থাবা বসিয়েছে সারা বিশ্বে৷ এখনও পর্যন্ত পৃথিবীতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ৷ মারা গিয়েছেন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ৷ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে৷ শিল্পের এই দেশে মারা গিয়েছেন ৪ হাজার মানুষ৷ আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার৷ ভারতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন হুহুু করে বাড়ছে৷ ইতিমধ্যে ৩০০ ছাপিয়ে গিয়েছে৷ এঁদের মধ্যে দেশে মারা গিয়েছেন ৪ জন৷ আর রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ জন৷ এঁদের মধ্যে তিনজনই বিদেশ থেকে ফিরেছেন৷ এই তিনজনই বেলেঘাটা আইডি হাসাপাতালে ভর্তি৷ তিন জনের মধ্য দুই যুবক ইংল্যান্ড থেকে ফিরেছেন এবং একজন তরুণী ফিরেছেন স্কটল্যান্ড থেকে৷ বাকি একজন যিনি আক্রান্ত হয়েছেন তিনি ভর্তি সল্টলেকের আমরি হাসপাতালে৷ তিনি বিদেশ থেকে না-ফিরলে ফেব্রুয়ারিতে ইতালি থেকে বাড়িতে এসেছিলেন তাঁর ছেলে৷ এমনটাই জানিয়েছেন ৫৭ বছরের ওই ব্যক্তির প্রতিবেশীরা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন