News71.com
 International
 23 Mar 20, 11:07 AM
 208           
 0
 23 Mar 20, 11:07 AM

যুক্তরাজ্যের সককয়টি অঙ্গরাজ্যে করোনার প্রভাব॥

যুক্তরাজ্যের সককয়টি অঙ্গরাজ্যে করোনার প্রভাব॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবকটিতেই করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। তবে এদের মধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য দুটির অবস্থা সবচেয়ে খারাপ। স্থানীয় সময় রোববার সকালেই নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এখানে মারা গেছেন আরও ১১৪ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বেড়েই চলেছে। রাজ্যটিতে প্রতি ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যাচ্ছেন বলে জানা গেছে। তবে নিউইয়র্কের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন ওই রাজ্যের মেয়র বিল ডি ব্লাজিও। একই সঙ্গে তিনি করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার তথা ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই মনোভবা পোষণ করছেন নিউইয়র্ক রাজ্যের গভর্নর রন্ড্রু কুমো-ও। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিউইয়র্কে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন রাজ্য গভর্নর রন্ড্রু কুমো। এসময় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত ব্যবস্থা না নিলে নিউইয়র্কে করোনায় বহু মানুষ মারা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন