
আন্তর্জাতিক ডেস্কঃ এবার কোয়ারেন্টাইনে গেলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। রোববার (২২ মার্চ) দেশটির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি কোয়ারেন্টাইনে গেছেন।এর আগে, রোববার (২২ মার্চ) করোনার বিস্তার রুখতে পাবলিক প্লেসেদুইজনের বেশি লোক এক জায়গায় হওয়া নিষিদ্ধ করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ব্রিফিংয়ে জানিয়েছেন, শুধুমাত্র একই পরিবারের যেসব লোক একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না। রেস্টুরেন্টগুলোও বন্ধ থাকবে, তবে হোম ডেলিভারি সার্ভিস চালু রাখা যাবে।এদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।এদিকে করোনায়দিশেহারা ইতালিতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। দেশটিতে একদিনেই ৬৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন।