News71.com
 International
 23 Mar 20, 11:09 AM
 235           
 0
 23 Mar 20, 11:09 AM

জার্মানিতে দু'জনের বেশি একত্রিত হওয়া নিষেধ॥

জার্মানিতে দু'জনের বেশি একত্রিত হওয়া নিষেধ॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিস্তার রুখতে পাবলিক প্লেসে দুইজনের বেশি লোক এক জায়গায় হওয়া নিষিদ্ধ করেছে জার্মানি। রোববার (২২ মার্চ) ডয়েচে ভেলের খবরে এ তথ্য জানানো হয়েছে।দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ব্রিফিংয়ে জানিয়েছেন, শুধুমাত্র একই পরিবারের যেসব লোক একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না। রেস্টুরেন্টগুলোও বন্ধ থাকবে, তবে হোম ডেলিভারি সার্ভিস চালু রাখা যাবে।এদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।এদিকেকরোনায় দিশেহারা ইতালিতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। দেশটিতে একদিনেই ৬৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ডোমিটার্সের তথ্যমতে রোববার রাত পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৬২ জন। মারা গেছেন ১৩ হাজার ৭৮২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন