News71.com
 International
 23 Mar 20, 11:10 AM
 219           
 0
 23 Mar 20, 11:10 AM

করোনা আক্রান্ত ইতালিতে ভূমিকম্প॥

করোনা আক্রান্ত ইতালিতে ভূমিকম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত এ ভূমিকম্প অনুভূত হয়। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দু’বার কেঁপে ওঠে ইতালি। ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভলকনোলজি মিলো থেকে ছয় কিলোমিটার এবং গভীরতায় হাইপোসেন্টারসহ দুটি ভূমিকম্প সনাক্ত করেছে। প্রথম ২.৬ মাত্রার ভূমিকম্প হয় সকাল ১১টা ১০ মিনিটে এবং দ্বিতীয়টি ৪.২ মাত্রায় সকাল ১১টা ৩২ মিনিটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো পূর্ব উপকূলের কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত লোকজন এই আঘাতটি স্পষ্ট অনুভূত করেছেন। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে সংকটময় সময় পার করছে ইতালি। গতকাল ৭৯৩ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে ভূমিকম্প মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিলো ইতালিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন