News71.com
 International
 23 Mar 20, 01:20 PM
 247           
 0
 23 Mar 20, 01:20 PM

ভারতে ব্যাপী করোনায় মৃত্যু ৭॥ আক্রান্ত ৪২৫

ভারতে ব্যাপী করোনায় মৃত্যু ৭॥ আক্রান্ত ৪২৫

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস। এই ভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়ে সাতে পৌঁছেছে। এর মাত্র একদিন আগেই এ সংখ্যা ছিল চার। রোববার মুম্বাই, পটনা ও সুরাট শহরে করোনায় আক্রান্ত আরও তিন রোগী মারা গেছেন। ভারতে করোনায় এক দিনে একাধিক মৃত্যুর এটিই প্রথম ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, করোনায় দেশ জুড়ে সব মিলিয়ে মৃত ৭ জন এবং সুস্থ হয়ে ওঠা ২৪ জনকে ধরলে করোনার মোট সংক্রমণ এখন ৩৬০। তবে ওয়ার্ল্ডোমেটারের হিসাব অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২৫ এবং মৃত্যু ৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন