
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্বব্যবস্থা। উন্নত দেশ আর শহরগুলোতে আজ মৃত্যুর মিছিল। করোনা ভাইরাস পূর্ব পৃথিবী আর বর্তমান বিশ্বের মধ্যে অনেক বেশি পার্থক্য হয়ে দাড়িয়েছে। স্বাভাবিক বিশ্বে প্রতিদিন এ গ্রহে প্রায় ২০ হাজার ফ্লাইট পরিচালিত হতো। শুধুমাত্র ব্যবসায়িক লাভের উদ্দেশ্যেই এতো সংখ্যক বিমান পরিচালিত হতো। তবে প্রতি ঘণ্টায় একটি বিমান পাকিং করার জন্যও ইউরোপে একটি বিমানকে গুনতে হয় প্রায় ২৮৫ ডলার। এখন অধিকাংশ রুটে বিমান চলাচল বন্ধ। ৭০% ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছে ডেল্টা এ্রয়ারলাইন্স । ফলে তাদের ৬০০ বিমানকে এখন পাকিং এ রাখতে হচ্ছে। অষ্ট্রেলিয়ার কানাডা এ্রয়ারলাইন্স ১৫০টি বিমান বসিয়ে রাখতে হচ্ছে। জার্মানির লুফতানসা গ্রুপ তাদের প্রায় ২৩ হাজার ফ্লইট বাতিল করেছে। ইমিরেটস এ্রয়ারলাইন্স তাদের ১৫৯ টি গন্তব্যের মধ্যে মাত্র ১৩টি রুটে তাদের ফ্লাইট পরিচালনা করবে। এত সংখ্যক বিমান আগে কখনো যাত্রা বাতিল করে অবসরে থাকেনি। এখন বিমানগুলো নিরাপদে পাকিং রাখার স্থানের সংকট দেখা দিয়েছে। তবে এখন সবচেযে বড় চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে আর কত দিন এসব বিমানকে এভাবে অলস পড়ে থাকতে হবে।