News71.com
 International
 23 Mar 20, 09:24 PM
 272           
 0
 23 Mar 20, 09:24 PM

করোনা নিয়ে সফলতার পথে ইরান॥ নতুন আক্রান্ত-মৃত্যু নেই

করোনা নিয়ে সফলতার পথে ইরান॥ নতুন আক্রান্ত-মৃত্যু নেই

আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্বে মহামারি আকারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সেই সংখ্যাটা কমছে। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে কোনো আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। যা পুরো বিশ্বের জন্য ইতিবাচক খবর। একই সঙ্গে এই মুহূর্তে সেখানে আশঙ্কাজনক অবস্থায় কোনো রোগীও নেই। যারাই আছেন তাদের অবস্থা স্থিতিশীল। ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৮৫ জন মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত কয়েকদিনে এ সংখ্যাটা বেড়ে যায়। তবে দ্রুতই সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে দেশটি। ভাইরাসটিতে সংক্রমণের সংখ্যার দিক দিয়ে ইরান পুরো বিশ্বে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৩৮ জন। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯১৩ জন। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৯২টি দেশে ছড়িয়ে পড়েছে মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ। মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৭৫৭ জন। বিপরীতে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪১ হাজার ৭২২ জনের অধিক এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৪১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন