News71.com
 International
 24 Mar 20, 11:25 AM
 283           
 0
 24 Mar 20, 11:25 AM

বৃহস্পতিবার থেকে লকডাউন হচ্ছে দক্ষিণ আফ্রিকা।।

বৃহস্পতিবার থেকে লকডাউন হচ্ছে দক্ষিণ আফ্রিকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাস মোকাবেলায় আগামী বৃহস্পতিবার ২১ দিনের লকডাউনে যাচ্ছে দেশটি। সোমবার (২৩ মার্চ) জাতির উদ্দেশে ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ক্রাইল রমাফোসা। সংবাদ মাধ্যম গার্ডিয়ান এমন তথ্য জানানো হয়েছে।২৬ মার্চ মধ্যরাত থেকে শুরু হবে এই লকডাউন। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। লকডাউনের ফলে দেশটির ৫ কোটি ৬০ লাখ মানুষ এই সময়ের মধ্যে সকল ঘরের মধ্যে থাকতে হবে।ক্রাইল রমাফোসা বলেন, ‘বিশাল অনুপাতের এই বিপর্যয় এড়াতে এই মুহূর্তে একমাত্র উপায় হল লকডাউন করা। আর এটা করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এটি কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিশেষ ফোর্স নিয়োজিত করা হবে।’তিনি আরও বলেন, এই সময়ে যদি আমাদের কাজ আমরা না করি তাহলে কয়েক সপ্তাহের মধ্যে বিপর্যয় হতে পারে। যদি কিছুই না করা হয় তবে কয়েক হাজার ঘটনার সম্ভাবনা রয়েছে।জাতির উদ্দেশে ভাষণের সময় রামাফোসা আশঙ্কা করে বলেন, আমি অর্থনীতি ব্যবস্থা নিয়ে সচেতন ছিলাম। ব্যয় খুব বেশি হবে, বিপুল সংখ্যক চাকরি হারাতে পারে। কিন্তু পরে ভাবলাম লকডাউনের পদক্ষেপ এখন না নিলে পরবর্তীতে ব্যয় আরো বেশি বাড়বে। তবে খাদ্য উৎপাদনকারী ও ব্যাংকিং খাতে যারা কাজ করেন তারা এই আওতার মধ্যে পড়বেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন