News71.com
 International
 24 Mar 20, 08:01 PM
 250           
 0
 24 Mar 20, 08:01 PM

করোনার আক্রান্ত বিশ্বের ১৯৫টি দেশ॥ মৃত্যুর সংখ্যা ১৬ হাজার

করোনার আক্রান্ত বিশ্বের ১৯৫টি দেশ॥ মৃত্যুর সংখ্যা ১৬ হাজার

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১৬ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে। ২৪, মার্চ, মঙ্গলবার সকাল পর্যন্ত এই মৃত্যু হয়। এছাড়াও করোনার মহামারি বিশ্বের ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারস এসব তথ্য জানায়। একই সঙ্গে বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৯ হাজার ৮০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে উঠেছেন ১ লাখ ২ হাজার ৪২৩ জন। এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ২৩ মার্চ, সোমবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে ৬০২ জনের মৃত্যু হয়েছে। এতে করে ইউরোপের এই দেশে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। এরপরে চীনে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ২৭৭ জন। তৃতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ২ হাজার ৩১১ জন।চতুর্থ সর্বোচ্চ ইরানে মারা গেছে ১ হাজার ৮১২ জন। এদিকে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান এক সংবাদ সম্মেলনে জানান, দেশটিতে করোনায় নতুন করে আরো ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা ৮৬০ জনে পৌঁছালো, যা বিশ্বে পঞ্চম। এরপরেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা ষষ্ঠ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে ৫৫৩ জনের মৃত্যু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন