
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে মঙ্গলবার (২৩ মার্চ) নতুন করে আরও ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে দ্বিতীয় দফা করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই বিদেশ থেকে এসেছেন। এতদিন চীনের নাগরিকরাই ছিলেন করোনার বাহক। এখন উল্টো বাইরে থেকে আসা লোকজন এ ভাইরাসের বাহক হয়ে উঠছে।এক সপ্তাহের কাছাকাছি সময়ে উহানে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত বছরের শেষদিকে উহান থেকেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। চীনের বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে আরও তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই উহানের বাসিন্দা। মার্চের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৪ জন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন। যা আগের দিন সোমবারের তুলনায় আক্রান্তের এ সংখ্যা দ্বিগুণ।সম্প্রতি চীনে নতুন করে সংক্রমিতদের বেশিরভাগ বিদেশ থেকে এসেছেন। বিদেশ থেকে আগতদের নিয়ে বেইজিং কর্তৃপক্ষ খুবই উদ্বিগ্ন। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না আনতেই বিদেশ থেকে আগতদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।