
আন্তর্জাতিক ডেস্কঃ এবার লকডাউন করা হচ্ছে পুরো ভারত। স্থানীয় সময় আজ রাত ১২টা থেকে টানা ২১ দিন লকডাউন থাকবে পুরো ভারত। মঙ্গলবার (২৪ মার্চ) জারিত উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেন, আজ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ ভাবে লকডাউন জারি হতে চলেছে। গত দু’দিনে দেশের অনেক রাজ্য লকডাউন করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলির এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। নরেন্দ মোদি বলেন, এটা না করলে আগামী ২১ বছর পিছিয়ে যাবে দেশ। আপনাদের কাছে অনুরোধ, এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য।দেশের যা পরিস্থিতি, তাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে মোদি বলেন, দেশের প্রতিটি রাজ্য, জেলায় এই নির্দেশ কার্যকর হবে।