News71.com
 International
 25 Mar 20, 10:39 AM
 243           
 0
 25 Mar 20, 10:39 AM

যুক্তরাষ্ট্রের শুধুমাত্র নিউইয়র্ক সিটি পুলিশের ২১১ সদস্যের শরীরে করোনা সনাক্ত॥

যুক্তরাষ্ট্রের শুধুমাত্র নিউইয়র্ক সিটি পুলিশের ২১১ সদস্যের শরীরে করোনা সনাক্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ২১১ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে।পুলিশ ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির পার্কগুলোতে টহল শুরু করেছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় পুলিশ অধিদফতর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার, বাকিরা সাদা পোশাকের। এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে যেন বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রাখেন। এছাড়া দেশটিতে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফেডারেল সরকার ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসা সামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে বিতরণ করা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন