
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবং দেশটির অভিবাসী ও স্থানীয় নাগরিকদের সুরক্ষা দিতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার।স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন টেলিভিশনে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, বর্তমানে চলমান লকডাউনের আওতাভুক্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও) সময়সীমা বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাখার ঘোষণা দেয়া হলো।দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৭২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯৬ জনে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। দ্রুত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রতিরোধের জন্য সরকার সবাইকে গৃহে অবস্থান করতে বলেছে। এক সাথে চলাফেরা করা, কর্মস্থলে যাওয়া সব বন্ধ করে দিয়েছে। চলমান লকডাউনের আওতাভুক্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও) নির্দেশনা অমান্য করবে তাদের ১ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা অন্যথায় ৬ মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।