News71.com
 International
 25 Mar 20, 07:24 PM
 258           
 0
 25 Mar 20, 07:24 PM

রাজ্য সরকার চাইলেই ইডেন গার্ডেনকে করোনার চিকিৎসার কেন্দ্র করা যেতে পারে॥

রাজ্য সরকার চাইলেই ইডেন গার্ডেনকে করোনার চিকিৎসার কেন্দ্র করা যেতে পারে॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে ভারত চলছে লকডাউন। করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার। এই কঠিন সময়ে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেনকে ব্যবহারের করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, ‘সরকার যদি চায় ইডেনের ইন্ডোর এবং ডরমিটরিকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত। যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে, তাহলে আমরা ইডেনে সমস্ত রকম সুযোগ-সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনও সমস্যা হবে না।’ করোনা মোকাবিলায় হাওড়ার ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে সরকার। প্রয়োজনে আরও স্টেডিয়াম নেওয়া হবে। সেই জন্যেই ইডেন নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন সৌরভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন