News71.com
 International
 26 Mar 20, 11:28 AM
 288           
 0
 26 Mar 20, 11:28 AM

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী॥

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্তের পর এবার স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভোর শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সরকার।এর আগেও ক্যালভোর করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবারের ফলাফল করোনা পজেটিভ এসেছে।এ ঘটনা সম্পর্কে ৭১ বছর বয়সী প্রিন্স অব ওয়েলস সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যান্ডশেক না করার ব্যপারটি মনে রাখা খুবই কঠিন ও পীড়াদায়কও।’ গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৪৫ জনে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন