News71.com
 International
 26 Mar 20, 06:26 PM
 259           
 0
 26 Mar 20, 06:26 PM

এই সময়ের বিশ্বত্রাস করোনা মোকাবিলায় যেভাবে সফল রাশিয়া॥

এই সময়ের বিশ্বত্রাস করোনা মোকাবিলায় যেভাবে সফল রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এ পর্যন্ত অনেকটাই সফল রাশিয়া। চীনের সঙ্গে দেশটির বিশাল সীমান্ত থাকার পরও, যথাসময়ে লকডাউন করে ফেলায় ভাইরাস প্রতিরোধ করা গেছে অনেকটা। এছাড়া সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাও করছেন অনেকে। দেশটিতে আক্রান্ত প্রায় ৫০০, তবে মারা গেছেন মাত্র একজন।বিশ্বের প্রায় ২শ'টি দেশের কয়েক লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছেন শত শত মানুষ। সংকট সমাধানে হিমশিম খাচ্ছে ইতালি, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ বড় বড় পরাশক্তি। অবস্থা বর্তমানে স্বাভাবিক হতে থাকলেও চীনেও মৃত্যুর হার অনেক। অথচ কঠিন এ সময়েও সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে রাশিয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রশংসা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও। কোভিড-নাইনটিন ছড়ানোর পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ৩০ জানুয়ারি চীনের সঙ্গে ২ হাজার ৬০০ মাইলের সীমান্ত বন্ধ করে দেয় করে দেয়া হয়। সেসময়ই গড়ে তোলা হয় কোয়ারেন্টিনের আলাদা কেন্দ্র। দেশটির ল্যাবরেটরিতে চলে পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন মধ্য মার্চে এসে এই কথা বলছে, ঠিক সেই কাজ রাশিয়া সরকার করা শুরু করেছে জানুয়ারির শেষেই। এতে রোগী শনাক্ত করা গেছে সঠিকভাবে। সামাজিক দূরত্ব বজায় রাখার কাজটিও তারা যথাযথভাবে তদারকি করছে। ইউরোপের সঙ্গে সব ফ্লাইট আগে ভাগেই বন্ধ করেছে মস্কো। চীনে থাকা রুশ নাগরিকদের অনেক পরীক্ষা-নিরীক্ষা করে পরে ঢোকানো হয় দেশে। দেশে এসেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়। সরকারের ঘোষণা, হয় ১৪ থেকে ১৫ দিনের কোয়ারেন্টিন, না হয় জেল। ইতালি ফেরতদের জন্য আলাদা জোন ভাগ করে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থাও করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন