News71.com
 International
 26 Mar 20, 06:36 PM
 235           
 0
 26 Mar 20, 06:36 PM

করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সংস্পর্শে এসে ভারতে ৯০০ জন কোয়ারান্টাইনে॥

করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সংস্পর্শে এসে ভারতে ৯০০ জন কোয়ারান্টাইনে॥

আন্তর্জাতিক ডেস্কঃ একজন করোনা পজিটিভ চিকিৎসকের সঙ্গে সংস্পর্শে এসে গত ১৪ দিনে কোয়ারান্টাইনে থাকছেন ৯০০ জন ব্যক্তি। এই ঘটনা ভারতের দিল্লির একটি রাজ্যের।অরবিন্দ কেজরিওয়ালের আপ মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯০০ জনকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। জানা গেছে, ওই ৯০০ জনের মধ্যে বেশির ভাগই দিল্লির মহল্লা ক্লিনিকে এর আগে ওই চিকিৎসককে দেখাতে এসেছিলেন, কিন্তু পরে জানা যায়, চিকিৎসক নিজেই করোনা আক্রান্ত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগাম সতর্কতা হিসাবেই ওই ৯০০ জনকে আপাতত ১৪ দিনের জন্যে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, দিল্লিতে নভেল করোনা ভাইরাস বা COVID-19 এ আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬-এ পৌঁছে গেছে। জানা গেছে, সৌদি আরব থেকে ফেরা এক করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে আসার পরই আক্রান্ত হন ওই চিকিৎসক, তারপর রোগ ছড়ায় চিকিৎসকের স্ত্রী, কিশোরী মেয়েসহ আরো একজনের শরীরে। ওই চিকিৎসক উত্তর-পূর্ব দিল্লির একটি মহল্লা ক্লিনিকে কর্মরত ছিলেন। ফলে প্রতিদিনই অসংখ্য রোগী তার কাছে এসেছিল। আশঙ্কা করা হচ্ছে, সেখানেই চিকিৎসকের শরীর থেকে ওই মারণ ভাইরাস বাসা বাঁধতে পারে অন্যদের শরীরেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন