News71.com
 International
 26 Mar 20, 07:09 PM
 242           
 0
 26 Mar 20, 07:09 PM

ভারতের তেলেঙ্গানায় ‘লকডাউন’ নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি।।

ভারতের তেলেঙ্গানায় ‘লকডাউন’ নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ঠেকাতে সারাদেশে লকডাউন ঘোষণা করেছেন ভারত। কিন্তু মানুষ সেই নির্দেশনা না মানলে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হবে। এমনকি দেখা মাত্র গুলি করারও নির্দেশ দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। লকডাউন ভেঙে মানুষ রাস্তায় বেড়নোয় তীব্র সমালোচনা করেন চন্দ্রশেখর। রাজ্যের মানুষ যদি পুলিশ ও সরকারকে সহযোগিতা না করে, তাহলে যুক্তরাষ্ট্রের মতো সেনাবাহিনী নামানো হবে বলেও জানান তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’।

চন্দ্রশেখর জানান, সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ জারি করা হবে। আর প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান বন্ধ করে দিতে হবে। লকডাউনের সময় সব মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ, ওয়ার্ড সদস্য, কর্পোরেটর, জেলা পরিষদ, পুর্নিগমের সদস্যদের পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের সাহায্য করারও নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত, ভারতের এখন পর্যন্ত করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৬২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে তেলেঙ্গানা করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জন। আর সন্দেহ থাকায় আইসোলেশনে রাখা হয়েছে ১১৪ জনকে। একজন সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন