News71.com
 International
 26 Mar 20, 09:59 PM
 256           
 0
 26 Mar 20, 09:59 PM

ভারতের চিকিৎসক-নার্সদের ভগবান বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

ভারতের চিকিৎসক-নার্সদের ভগবান বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাস্থ্যকর্মীদের ভগবান বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।বুধবার (২৫ মার্চ) বারাণসীতে ভিডিও কনফারেন্সিংয়ে মোদী বলেন, হাসপাতাল-ক্লিনিকে সাদা পোশাক পরে রয়েছেন যাঁরা, তাঁরা এখন আমাদের ভগবান। তাঁদের সম্মান করা উচিত। তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রাণ বাঁচাচ্ছেন।এরপরই প্রধানমন্ত্রী বলেন, ডাক্তারদের সঙ্গে যাঁরা সহযোগিতা করছেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ডিজিপিদের নির্দেশ দেওয়া হয়েছে।মোদি বলেন, সকল নাগরিকের কাছে আবেদন, ডাক্তার-নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, এ ধরনের আচরণ যদি আপনাদের নজরে আসে, তাহলে তাঁদের বোঝান যে, তাঁরা ঠিক কাজ করছেন না।উল্লেখ্য, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী ৩ সপ্তাহের (১৪ এপ্রিল পর্যন্ত) জন্য সারা দেশ লকডাউন করা হচ্ছে । এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন