News71.com
 International
 26 Mar 20, 10:00 PM
 257           
 0
 26 Mar 20, 10:00 PM

ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাস ছড়ালে সন্ত্রাসবাদী আইনে ব্যবস্থা॥ মার্কিন যুক্তরাষ্ট্র

ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাস ছড়ালে সন্ত্রাসবাদী আইনে ব্যবস্থা॥ মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইচ্ছাকৃতভাবে কেউ করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসবাদী আইনে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ্রে রোজেন স্বাক্ষরিত এক বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনাকে কেউ জীবাণু অস্ত্রের মতো করে ব্যবহার করতে চাইলে তারা উদ্দেশ্যমূলকভাবে সামনে আসা ও অন্যকে সংক্রমিত করার দায়ে অভিযুক্ত হতে পারে। গত মঙ্গলবার (২৪ মার্চ) কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ও মার্কিন অ্যাটর্নিদের কাছে একটি বিবৃতি পাঠান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ্রে রোজেন। এসময় তিনি দাবি করেন, করোনা ভাইরাসজনিত প্রকোপকে ব্যবহার করে অনেক জালিয়াতিমূলক কর্মকাণ্ড দৃশ্যমান হচ্ছে। মাস্ক নিয়ে অনেকে অসাধু উপায়ে ব্যবসা করছে। বেশ কিছু ভুয়া করোনা ভাইরাস অ্যাপস ও ওয়েবসাইট চালু হয়েছে যেগুলো ভাইরাসে ভর্তি। এ ব্যাপারে বিবৃতিতে রোজেন জানান, এ সংকটকে পুঁজি করে অবৈধ মুনাফা উপার্জনের চেষ্টা কিংবা মার্কিন জনগণকে ধোঁকা দেয়া নিন্দনীয় কাজ এবং তা সহ্য করা হবে না

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন