News71.com
 International
 26 Mar 20, 10:00 PM
 264           
 0
 26 Mar 20, 10:00 PM

হাঙ্গেরিতে করোনায় আক্রান্ত হয়ে বৃটিশ কূটনীতিকের মৃত্যু।।

হাঙ্গেরিতে করোনায় আক্রান্ত হয়ে বৃটিশ কূটনীতিকের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ হাঙ্গেরিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃটেনের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক মারা গেছেন। মঙ্গলবার বুদাপেস্টে ৩৭ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু হয়েছে এমন খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। বিবিসি বলেছে, মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তার অন্য কোনো স্বাস্থ্য জটিলতা ছিল কি না, তা জানা যায়নি। তিনি কিছুদিন আগে মেক্সিকোতে ছুটি কাটিয়ে বুদাপেস্টে ফেরেন। আর গত সপ্তাহের শুরুতে তিনি করোনায় আক্রান্ত হন। বুদাপেস্টের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে তিনি মৃত্যুবরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন