
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালি ও স্পেন দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী চ্যাম্পিয়ন্স লিগের আতালান্টা-ভ্যালেন্সিয়া ম্যাচ। কারণ ওই ম্যাচটি দেখতে একসঙ্গে ৪০ হাজার দর্শক মিলান ভ্রমণ করেছিলেন। যার ফলে গোটা দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। এমনটাই দাবি করেছেন ইতালির চিকিৎসক লুকা লরিনি। এদিকে করোনাভাইরাসে কারণে ক্লাব থেকে কোন বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন, জার্মানির সর্বোচ্চ বিভাগের ফুটবল দল ইউনিয়ন বার্লিনের খেলোয়াড়রা। আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন এনবিএ তারকা দানিলো ও রিকি।করোনা প্রবল বিস্তারের কেন্দ্রবিন্দু যেন ইউরোপ। বিশেষ করে ইতালি আর স্পেনে দিনে দিনে যেন বাড়ছে এর প্রকোপ। করোনার এমন বিস্তারের জন্য উয়েফাকে এবার একহাত নিলেন ইতালির জিওভান্নি হাসপাতালের আইসিউ বিভাগের প্রধান লুকা লরিনি। তার মতে চ্যাম্পিয়ন্স লিগের আতালান্টা-ভ্যালেন্সিয়া ম্যাচের জন্যই এই দুই দেশে এতোটা ছড়িয়েছে করোনাভাইরাস।ম্যাচের দ্বিতীয় লেগটা হয়োছিলো ক্লোজ ডোর। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গিয়েছিলো বলে মনে করেন লুকা। আতালান্টার দর্শকরা ছাড়াও ওই ম্যাচটি দেখতে ২৫শ স্প্যানিশ ফ্যান মিলান ভ্রমণ করেছিলো। জিওভান্নি হাসপাতালের আইসিউ-এর বিভাগীয় প্রধান লুকা লরিনি বলেন, দেখুন সেই ম্যাচটি দেখতে মাঠে ৪০ হাজার দর্শক ছিলো। আতালান্টা ৪টা গোল করেছে। প্রতিটা গোলেই দর্শকরা একসঙ্গে আনন্দ উপভোগ করেছে। একে অপরকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে। ও ম্যাচের দুই দুইদিন পরেই ইতালিতে কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমি বুঝি না ওই সময়ের এমন পরিস্থিতে উয়েফা কি করে এমন কাজ করতে পারলো।