
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১২ জন। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকার নানা পদক্ষেপের পরও কমছে না প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। সরকারি নির্দেশনা অমান্য করে ঘর থেকে বের হলেই গুণতে হচ্ছে জরিমানা। কোনো পদক্ষেপই ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে পারছে না দেশটির সরকার। পুরো দেশ লকডাউনের পরও থামছে না মৃত্যুর মিছিল।এরই মধ্যে নাগরিকদের ঘরে রাখার কৌশল হিসেবে হাইওয়ের পেট্রোল পাম্পগুলো বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী রোমে জনসাধারণ চলাচলে আরও কড়াকড়ি আরোপ করেছে কন্তে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে গুনতে হচ্ছে জরিমানা।ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে চার লাখে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি বসবাস করেন। এর মধ্যে অনেকে চাকরিজীবী, কেউ বা ব্যবসা করেন। করোনার কারণে পরিস্থিতি অবনতি হতে থাকায় হুমকির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য।