News71.com
 International
 27 Mar 20, 06:28 PM
 247           
 0
 27 Mar 20, 06:28 PM

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন॥

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য যুক্তরাজ্যে খুব দ্রুতই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে একদিনে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৭৮ জনে। দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলেও বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলে নিয়ম মানছেন না অনেকে। লকডাউনে পুরো ব্রিটেন যেখানে স্থবির হয়ে আছে। কিন্তু সেখানে ব্রিটেনের বাংলাদেশি পাড়াখ্যাত এই হোয়াইট চ্যাপেলের চিত্র কিছুটা ভিন্ন। প্রয়োজনে বা অপ্রয়োজনে লোকজন বাসা থেকে বের হচ্ছেন হরহামেশাই। একজন বলেন, আমাদের বাঙালি পাড়ায় লোকজন বেশি করে হাঁটাহাঁটি করছে। অন্য সব জায়গায় এতোটা না। এভাবে চলাফেরার কারণে বাংলাদেশি কমিউনিটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেকে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও প্রবাসীদের এ সময়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন