News71.com
 International
 27 Mar 20, 10:38 PM
 279           
 0
 27 Mar 20, 10:38 PM

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৩৩ লাখ মানুষ বেকার।।

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৩৩ লাখ মানুষ বেকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। দেশটিতে ‘লকডাউন’ করায় চাকরি হারিয়েছেন অনেক মানুষ। সে দেশের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এক সপ্তাহে ৩৩ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছেন, যা রেকর্ড। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এর আগে ১৯৮২ সালে একবার এক সপ্তাহে ৬ লাখ ৯৫ হাজার মানুষ বেকারভাতার আবেদন করেছিলেন। এবার তার পাঁচ গুণ বেশি মানুষ এই আবেদন করেছেন।বিশ্লেষকেরা বলছেন, যেমনটি আঁচ করা হচ্ছে, পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস–পরিস্থিতি এখনো নাজুক। বাণিজ্যিক কার্যক্রম স্তিমিত। গাড়ি নির্মাতারা কাজ বন্ধ রেখেছেন, উড়োজাহাজ ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে।অর্থনীতিবিদেরা বলছেন, মার্কিন জনগণের এক পঞ্চমাংশ এখন লকডাউন পরিস্থিতিতে আছে।কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। আশা করা হচ্ছিল, সামনের সময়ে দেশটির শ্রমবাজার আরও শক্তিশালী হবে। তবে পরিস্থিতি ওলট-পালট হয়ে গেল করোনার কারণে। গত সপ্তাহে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন