News71.com
 International
 28 Mar 20, 09:36 PM
 277           
 0
 28 Mar 20, 09:36 PM

লকডাউন প্রত্যাহারের পরই হুবেইয়ে সংঘর্ষ॥

লকডাউন প্রত্যাহারের পরই হুবেইয়ে সংঘর্ষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ দুই মাসের লকডাউন শেষে হুবেই প্রদেশের সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় চীন সরকার। সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নিতে না নিতেই পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। সীমান্তে তল্লাশি চৌকি বসানোর প্রতিবাদে এ সংঘর্ষে জড়ান হুবেই বাসিন্দারা। শুক্রবার সকালের দিকে চীনের হুবেই প্রদেশের সঙ্গে জিয়াংজি প্রদেশের মধ্যে সংযোগকারী একটি সেতু চালু করা হয়। এসময় দুই প্রদেশের স্থানীয়রা ও পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হুবেই প্রদেশের বাসিন্দারা পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেন ও গাড়ি উল্টে ফেলেন। তারা সীমান্তে তল্লাশি চৌকি বসানোর অভিযোগে জিয়াংজির পুলিশকে ক্ষমা চাওয়ার দাবি জানান। জিয়াংজির বাসিন্দারা দাবি জানান, তাদের প্রদেশে কারা কিসের জন্য প্রবেশ করছেন সে বিষয়টি পরিষ্কার থাকুক। উত্তেজিত জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছান হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা ম্যা ইয়ানঝুকে। সংঘর্ষ শেষে শুক্রবার বিকেলে তিনি সেতুটি পুনরায় চালু করার নির্দেশ দেন। দুই প্রদেশের মাঝে সংযোগস্থাপনকারী সেতুটির প্রবেশমুখের তল্লাশি চৌকি প্রত্যাহার করে নেওয়া হবে। এমনকি উভয় প্রদেশে চলাচলের কোনও ধরনের নথিপত্রও দেখাতে হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন